Friday , 20 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দৌলতদিয়ায় বোর্ডিং থেকে শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
December 20, 2024 4:17 pm

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ‘নাটোরের আলিম বোর্ডিং’ থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪৩)। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাওড়া আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যৌনপল্লীর সামনে অবস্থিত ওই বোর্ডিংয়ের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে লাশটির বিষয়ে স্থানীয়রা অবগত হয়।

জানা গেছে, গত ২৩ নভেম্বর থেকে জিয়াউল ইসলাম ওই বোর্ডিংয়ে রুম ভাড়া নেন। ওই রুমে ভাড়া থেকে তিনি ওই এলাকায় শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর কক্ষ থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রাতে দরজা ধাক্কা দিলে বন্ধ পাওয়া যায়। এ সময় ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় কয়েক জানান, এই লোকটি অন্তত ৫/৭ দিন আগে মারা গেছেন। লাশটি ফুলে গিয়ে বিকট দুর্গন্ধ বের হচ্ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে কাদের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, জানালেন রাষ্ট্রদূত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্তক অবস্থানে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল

গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি

থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

৪ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

পুঁজিবাজারে মূলধন কমেছে ৮ হাজার ৬৫৪ কোটি টাকা