Friday , 31 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

সিঙ্গাপুরে পাচার ১.৬৮ কোটি টাকা! আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান বদিউরকে দুদকের তলব

প্রতিবেদক
Newsdesk
July 31, 2026 2:09 am

অপরাধচিত্র রিপোর্ট: অবৈধ উপায়ে অর্থ বিদেশে পাঠানোর অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পুনর্নির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ টাকারও বেশি সিঙ্গাপুরে পাচারের অভিযোগে নথিপত্র তলব করা হয়েছে।
​তদন্তের স্বার্থে আগামী ১০ আগস্টের মধ্যে সাত ধরনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।
দুদকের মূল অভিযোগ ও নথিপত্র তলব
​দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতির মাধ্যমে অর্জন করা ১ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক উপায়ে সিঙ্গাপুরে পাচার করেন বদিউর রহমান। অবৈধ অর্থের উৎস, অবস্থান ও মালিকানা গোপন করার লক্ষ্যে তিনি বিনিয়োগের কৌশল নেন। এই চাল খাটিয়ে ২০০৩ সালে সিঙ্গাপুরে ‘এম/এস এরিয়াল মেরিটাইম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন—যা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দণ্ডনীয় অপরাধ।
​মতিঝিল থানায় ২০১৮ সালে করা একটি মামলা এবং ২০২৫ সালের শেষভাগে দুদক কার্যালয়ের নির্দেশনার সূত্র ধরে তদন্ত কার্যক্রম গতি পায়। দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ সংক্রান্ত চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তে যে ৭ ধরনের নথি চাওয়া হয়েছে
​ব্যক্তিগত আয়কর বিবরণী: ১৯৯৫ সালের জুলাই থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত বদিউর রহমানের দেশীয় আয়কর নথি এবং একই সময়ে সিঙ্গাপুরের নিবাসী হিসেবে সেখানে জমা দেওয়া ট্যাক্স রিটার্নের সত্যায়িত কপি।
​কোম্পানির আইনি কাগজপত্র: সিঙ্গাপুরে নিবন্ধিত এম/এস এরিয়াল মেরিটাইম প্রাইভেট লিমিটেডের ‘সার্টিফিকেট অব ইনকরপোরেশন’, ‘বিজনেস প্রোফাইল’, শেয়ার সনদ, ‘মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন’ এবং পরিচালক ও সদস্যদের তালিকার সত্যায়িত অনুলিপি।
​ব্যাংকিং লেনদেনের তথ্য: প্রতিষ্ঠানে মূলধন হিসেবে বিনিয়োগ করা ৫ লাখ সিঙ্গাপুরি ডলার বৈধ্য ব্যাংকিং চ্যানেলে পাঠানোর টিটি (TT) বা সুইফট (SWIFT) কপি এবং ব্যাংক হিসাবের স্টেটমেন্ট।
​আর্থিক ও নিরীক্ষা প্রতিবেদন: ২০০৩ থেকে ২০০৬ অর্থবছর পর্যন্ত সিঙ্গাপুরের অভ্যন্তরীণ রাজস্ব কর্তৃপক্ষের (IRAS) কাছে জমা দেওয়া কর বিবরণী ও অডিট রিপোর্ট।
​শেয়ার মালিকানার প্রমাণ: কোম্পানির মালিকানায় থাকা বদিউর রহমানের শেয়ার সনদের সত্যায়িত কপি।
ব্যাংকের দায়িত্বে ফেরা ও প্রেক্ষাপট
​গত প্রায় দুই বছর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক। সম্প্রতি পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে ১৪ জন শেয়ারহোল্ডারকে পরিচালক হিসেবে অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।
​পর্ষদ পুনর্গঠনের পরপরই গত মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বে ফেরেন বদিউর রহমান। এর আগে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অর্থপাচারের চাঞ্চল্যকর এই অভিযোগের তদন্ত এখন ব্যাংক খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

আজ জেলহত্যা দিবস

টিআইবির সুপারিশ : দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ও একসঙ্গে দলীয় প্রধান নয়

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হযরত আলী

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরব: এএফপির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনা

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় সরকারি কর্মচারীদের বাধা নেই: আলী রীয়াজ

আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

বুড়িগঙ্গা নদী পুনরুজ্জীবিত করার জন্য টাস্কফোর্সের পরামর্শ প্রতিবেদন

গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১৯ জনের নামে মামলা