Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

জামায়াতের মস্তিষ্কে চলে এনসিপি, গালি দিলে প্রতিহত: রাশেদ খান

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 4:25 pm

ঝিনাইদহ প্রতিনিধি : 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর পরামর্শ ও মস্তিষ্কে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এনসিপি ‘নতুন বন্দোবস্তের’ নামে ভণ্ডামি ও গালিগালাজের রাজনীতি শুরু করেছে অভিযোগ করে তিনি হুশিয়ারি দিয়েছেন, মাঠের রাজনীতিতে এই গালিগালাজ কঠোর হস্তে দমন করা হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও জেলা পরিষদ কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সুধী সমাজ এবং রাজনীতিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, এনসিপির রাজনীতি এখন সম্পূর্ণভাবে জামায়াতের মস্তিস্কে পরিচালিত হচ্ছে। তারা বন্দোবস্তের রাজনীতির নামে মূলত ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। তারা এমনকি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকেও গালিগালাজ করতে দ্বিধা করছে না।

এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারীসহ অন্য নেতাদের সতর্ক করে তিনি বলেন, এর পর থেকে রাজনীতির মাঠে গালিগালাজ করা হলে সাধারণ জনগণ তাদের আর ফিরে আসতে দেবে না। রাজপথে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রাশেদ খান আরও মন্তব্য করেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির দাফন দিল্লিতে হয়ে গেছে।

জেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে হবে: আইজিপি

তরুণীর রহস্যজনক মৃত্যু, সাবেক ও বর্তমান প্রেমিকসহ পুলিশ হেফাজতে ৩

শেরপুর জেলা হাসপাতালের আলোচিত সেই তত্ত্বাবধায়ককে ওএসডি

সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

ইসলামী জীবনযাপনে প্রশংসা কুড়াচ্ছেন লুবাবা

হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন: রিজভী