Friday , 31 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

কুয়াকাটায় জেলের জালে ২৯ কেজির টুনা মাছ, বিক্রি হলো ৪০ হাজার

প্রতিবেদক
Newsdesk
July 31, 2026 7:03 pm

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ইয়েলোফিন টুনা মাছ। স্থানীয় জেলেদের কাছে এটি ‘হলুদ পাখনা টুনা’ নামে পরিচিত।

শুক্রবার (৩১ জুলাই) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য বন্দরের একটি আড়তে নিয়ে আসা হলে সেটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।

মাছটির ওজন ২৮ কেজি ৯০০ গ্রাম (প্রায় ২৯ কেজি)। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন মাছটি ৪০ হাজার ৪৬০ টাকায় কিনে নেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী বলেন, এর আগে এ ধরনের মাছ আমি দেখিনি। মাছটি অত্যন্ত সুস্বাদু ও দামি। ভালো দামে বিক্রির জন্য এটি ঢাকায় পাঠানো হবে।

জানা গেছে, গত পরশু কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় জেলে জীবন মাঝির জালে মাছটি ধরা পড়ে। তিনি বলেন, এ ধরনের দামি মাছ আমাদের জালে সচরাচর ধরা পড়ে না। মাছটি পেয়ে আমরা খুবই খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইয়েলোফিন টুনা বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় মহাসাগরের গভীর জলে বসবাসকারী একটি দ্রুতগতির মাছ। পূর্ণবয়স্ক মাছের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ৪ মিটার এবং ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে।

তিনি আরও বলেন, সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করলেও অনুকূল পরিবেশে মাঝে মাঝে উপকূলের কাছাকাছিও চলে আসে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার (প্রায় ৪৭ মাইল) বেগে সাঁতার কাটতে সক্ষম এ মাছ বিশ্বের অন্যতম দ্রুতগামী সামুদ্রিক মাছের একটি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

মামলার ভারে নুব্জ সাতক্ষীরার বিচার বিভাগ: জট কমাতে ‘এডিআর’ ও ‘লিগ্যাল এইড’-এ জোর

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

উপহারের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, দুই মাসে রাব্বির ‘শিকার’ ১৩ তরুণী

১০ সদস্যবিশিষ্ট ডাকসু নির্বাচন কমিশন গঠন

ধোলাইখালে ওয়াসার পাইপ ফেটে সড়কে ধস

তথ্য কমিশনকে ঢেলে সাজানোর আহ্বান টিআইবির

সাংবাদিককে বুকে জড়িয়ে বিএনপি নেতা সালামের দুঃখ প্রকাশ