Friday , 28 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
February 28, 2025 2:52 pm

ফরিদপুর প্রতিনিধি :

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম অ্যান্ড অপস্) এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শৈলেন চাকমা বলেন, ‘বিষয়টি বিস্তারিতভাবে আমরা গতকাল বৃহস্পতিবার রাতে জানতে পারি। এর আগে পুলিশের সদর দপ্তর থেকে আমাদের একটি বার্তা দেওয়া হয়। এতে জানানো হয়, গাজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১–এ সোপর্দ করা হয়েছে।’

ভাঙ্গায় যোগদানের আগে শফিকুল ইসলাম হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছিল। গাজীপুরে তিনি ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেছেন।

শৈলেন চাকমা আরও বলেন, ‘কোন মামলায় তাঁকে (শফিকুল ইসলাম) গ্রেপ্তার করা হয়েছে, তা আমরা জানতে পারিনি। তবে তাঁর পরিচয় গাজীপুরের ডিবির পরিদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেহেতু মামলাটি গাজীপুরে কোনো থানায় দায়ের করা হয়ে থাকতে পারে।’

এর আগে গত বুধবার রাত আটটার দিকে ভাঙ্গা থানা থেকে ওসি শফিকুল ইসলামকে আটক করে নিয়ে যান ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যারা। বুধবার রাত আটটার পর থেকে গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত ভাঙ্গার ওসির অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত ধারণা সাংবাদিকদের দিতে পারেননি জেলা পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা। গতকাল ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি অনুপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, শফিকুল ইসলামকে বুধবার রাতে ঢাকার ডিবি পুলিশ আটক করে। পরে গতকাল তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১–এ সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কী করতে চান, দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন: প্রধান উপদেষ্টাকে ফখরুল

ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ

এনবিআরের আন্দোলনের জেরে ৮ কর্মকর্তাকে বরখাস্ত

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত

শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা নিবেদন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজখবর নিয়েছেন খালেদা জিয়া

চিকিৎসা ঘাটতি এখনও দারিদ্র্যের অন্যতম কারণ: ডা. জুবাইদা

বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ: নানক