Tuesday , 29 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
April 29, 2025 1:00 pm

সিলেট প্রতিনিধি :

দুর্নীতির অভিযোগে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা করা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) গঠিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপধারা (২)-এর বিধান অনুযায়ী এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়।

সরকারি সূত্রে জানা যায়, কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি পাসপোর্টে রূপান্তরসহ একাধিক অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে প্রতীয়মান হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই সরকার এ সিদ্ধান্ত নেয়।

 

সর্বশেষ - জেলার খবর