Sunday , 21 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব

প্রতিবেদক
Newsdesk
January 21, 2024 2:25 pm


স্পোর্টস ডেস্ক :

চোখের চিকিৎসার জন্য আজ রবিবার (২১ জানুয়ারি) সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে দুপু্র ১২ টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এর আগে, রংপুর রাইডার্সের হয়ে শনিবার বিপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলেছেন সাকিব। তামিমের দল ফরচুন বরিশালের কাছে হেরেই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। বেশি কিছুদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। আসর শুরুর আগেই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। বিপিএল শুরুর এক দিন আগে লন্ডন থেকে ফিরে খেলেছেন তিনি। এক ম্যাচ খেলেই এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অলরাউন্ডার।

এ বিষয়ে রংপুরের কোচ সোহেল ইসলাম বলেন, সাকিবের চোখে সমস্যা। ব্যাটিংয়ের সময় বল ভালো করে দেখতে সমস্যা হচ্ছে তার। সে সমস্যার কারণেই এবার সিঙ্গাপুর যাওয়া।

তবে সাকিবের ফেরার দিনক্ষণ নিশ্চিত করে বলতে পারেননি রংপুর কোচ। সোহেল বলেন, ‘সেটা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসকের ওপর নির্ভর করছে। চিকিৎসার জন্য সাকিবকে কতদিন সিঙ্গাপুর থাকতে হবে, তা আগাম বলা কঠিন।’

ফ্র্যাঞ্চাইজিটি আশা করছে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে যেন দেশে ফিরে আসেন সাকিব এবং পরের ম্যাচ থেকেই খেলবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামি মঙ্গলবার মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিবের রংপুর।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

নেত্রকোণায় জামায়াত এমপি মাছুম মোস্তফার গাড়ি ভাংচুর

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নগরীতে ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ নিষিদ্ধ ঘোষণা পুলিশের

বরযাত্রী নিয়ে মেঘনায় ট্রলারডুবিতে দুই নারী নিহত, বরসহ নিখোঁজ ৩

রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা: র‌্যাব

মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুন, আটক ২

সাউদার্ন ইউনিভার্সিটি: আদালতের পর্যবেক্ষণ উপেক্ষা করে বেআইনিভাবে চলছে প্রশাসনিক কার্যক্রম