Thursday , 9 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন

প্রতিবেদক
Newsdesk
July 9, 2026 11:46 pm

অপরাধচিত্র প্রতিনিধি (খাগড়াছড়ি) : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি পিচ সড়কের বেশ বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে শত শত শিক্ষার্থী, হাজারো সাধারণ মানুষ এবং মৌসুমি সবজি চাষিদের একমাত্র যাতায়াতের সড়কটি ০৯ জুলাই দুপুরে ধসে পড়ে যায়। ধসে যাওয়ায় এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে মানুষকে এখন বাড়ির আঙিনা ও দুর্গম জঙ্গলপথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা দ্রুত সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তারাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে খাগড়াছড়ি এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান ও উপসহকারী প্রকৌশলী রবি চাকমার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তাদের পাওয়া যায়নি।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শুকনাছড়ি সড়কটি সম্পূর্ণ ভেঙে গেছে। সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে মেরামত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। কারণ এখনো তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। বিকল্প কোনো যোগাযোগব্যবস্থাও গড়ে তোলা যাচ্ছে না।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

জুলাই-অক্টোবরে রাজস্ব আদায় বেড়েছে ১৫.৫৪ শতাংশ

ক্ষমতার লড়াইয়ে ঘটছে রাজনৈতিক সহিংসতা, ২২ মাসে প্রাণ গেছে ২১৩ জনের

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, দয়া করে নির্বাচনের বিরোধিতা করবেন না: ফখরুল

অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে: খাদ্যমন্ত্রী

আমাদের উদ্দেশ্য একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া: সিইসি

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

থাইল্যান্ডসহ পাঁচ দেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Share via
Copy link