Wednesday , 5 November 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে আন্দোলন: জামায়াত

প্রতিবেদক
Newsdesk
November 5, 2025 9:28 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামী তাদের পূর্বের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। দলটি এখন বলছে, নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময়ে গণভোটের আয়োজন করতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয়, তবে দলটি আন্দোলন করবে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কথা জানান।

নভেম্বর মাসের ৫ দিন অতিবাহিত হলেও গণভোটের প্রস্তুতি না থাকায় এ বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন, নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। তার যুক্তি হলো, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে একটি আইনে পরিণত করবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা হবে এবং মানুষের ফোকাস জাতীয় ভোটের দিকে থাকবে, ফলে গণভোটে কম ভোট পড়বে। তিনি স্পষ্ট করে বলেন, কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই, আগে গণভোট হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

থাইরয়েড সোসাইটির সভাপতি ডা. ফজলুল বারী সম্পাদক ডা. নাসরিন নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৮ মে

ড. ইউনূসের বিরুদ্ধে মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

সবজিতে স্বস্তি, দাম বেড়েছে মুরগির

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা

তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রোববার

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিন ছুটি চায় ডিআরইউ