Monday , 3 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ সংবাদপত্র অফিসে ছুটি

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 9:34 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ (সোমবার, ৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্র অফিস ছুটি থাকবে। তবে এ ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

সর্বশেষ - জেলার খবর