Monday , 10 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 1:48 pm

অপরাধচিত্র প্রতিনিধি (গোপালগঞ্জ): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১০ আগস্ট সোমবার ভোর ৫টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিলফা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় তিনি সড়কের মাঝের বিভাজকে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার পর আহত জাবেদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তিনি কী কারণে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, তা জানা যায়নি।

সর্বশেষ - রাজনীতি