Friday , 14 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

৮০ টাকার ওপরে অধিকাংশ সবজি, স্বস্তি নেই মাছেও

প্রতিবেদক
Newsdesk
August 14, 2026 2:15 pm

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মরিচসহ কিছু সবজির দাম কমলেও বাজারের সার্বিক অবস্থা স্বস্তিদায়ক নয়। টমেটো ও গাজরে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। মুরগির দাম একই থাকলেও মাছের বাজার তুলনামূলক চড়া। এ মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নারিন্দা কাঁচা বাজার, নয়াবাজার, শ্যামবাজার, রায়সাহেব বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৬০ থেকে ১৪০ টাকায় নেমে এসেছে। অন্যান্য সবজির মধ্যে টমেটো ১২০ থেকে ১৪০ টাকা ও গাজরে প্রতি কেজিতে ১০০ থেকে ১২০ টাকা অর্থাৎ প্রতি কেজিতে ২০ টাকা বেড়েছে।

এছাড়া, কাঁচা মরিচ ২০০ থেকে কমে ১২০ টাকা এবং সিম ২০০ থেকে কমে ১৬০ টাকা হয়েছে। আলু ৩০ টাকা, বেগুন ১০০ টাকা, টমেটো ১২০, শশা ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ টাকা, পটল ৬০, ঢেড়শ ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, করল্লা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আর ধুন্দল ৬০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাকরোল ৮০ টাকা আদা ১৫০, রসুন ১৬০, গুঁড়া ৪০০ টাকা, জিরার গুঁড়া ৭০০ টাকা, মরিচের গুঁড়া ৪০০ টাকা এবং শুকনা মরিচ ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া ৩৫০, রুই ৪০০, পাঙাস ৩৫০ টাকা, ইলিশ ১৪০০ থেকে ১৬০০, পাবদা ৩০০, সিং ৩৫০, টেংরা ৬৬০, পোয়া ৪২০, শোল ৪৫০, বোয়াল ৬০০ এবং আইড় ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

আবুল খায়ের নামে আরেক বিক্রেতা বলেন, সবজির দাম বাড়েনি, বরং আগের তুলনায় কিছুটা কমেছে। আবহাওয়া ভালো থাকলে বাজারে সবজি ভালো আসে। বেচা-বিক্রি ভালো হচ্ছে। তবে টমেটো কেজিতে ১২০ থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে। গাজরের দামও বেড়েছে।

মাংসের বাজার ঘুরে দেখা যায়, রকমভেদে মুরিগর দামে তারতম্য রয়েছে। ব্রয়লার মুরগি ২০০ টাকা থেকে কমে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে আর সোনালি ৩৪০ থেকে ৩৫০ টাকায়। অন্যদিকে গরুর মাংস ৮০০ টাকা ও খাশির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ফার্মের লাল ডিম ডজন ১৪০, সাদা ডিম ডজন ১৩০ ধরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। শ্যাম বাজারের কবির নামের ক্রেতা বলেন, মাছের দাম আগের তুলনায় বেশি। বর্ষা মৌসুম হিসেবে বাড়ার কথা না কিন্তু বাজারে মাছের দাম চড়া। বাসায় ছেলেমেয়েরা তেলাপিয়া, পাঙাশ খেতে চায় না। ভালো মাছ কিনতে ৮০০ থেকে ১০০০ টাকা লাগে। এর থেকে গরুর মাংস নিয়ে নিবো।

শিমুল নামের আরেক ক্রেতা বলেন, মাছের দাম বাড়তি। শিং মাছ কিনলাম ৮০০ টাকা কেজি দরে। ৫০০ টাকার নিচে ভালো কোনো মাছ নেই বাজারে। কি খাবো?

মাছের দোকানে এসে দাম জিজ্ঞেস করে পছন্দ না হওয়ায় আক্ষেপ নিয়ে মাসুদ নামের এক ক্রেতা বলেন, এরচেয়ে মাংস কিনে নিয়ে যাই। মাছের যে দাম- কেনাই মুশকিল।

নারিন্দা কাঁচা বাজারের ইসমাইল নামের এক মাছ বিক্রতা বলেন, নদীর মাছের দাম একটু বেশি। টেংরা ৭০০ টাকা, সিং ৫০০ টাকা ও চিংড়ি ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের মাছ যেমন- তেলাপিয়া, পাঙাস, পাবদা এগুলো ৪০০ টাকার নিচে বিক্রি করতে পারি না। অনেক ক্রেতা দাম শুনে চলে যায়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত