Tuesday , 18 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

হবিগঞ্জে বিক্ষোভের আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীসহ আটক ৩

প্রতিবেদক
Newsdesk
August 18, 2026 2:43 am

হবিগঞ্জ প্রতিনিধি :

বিদ্যুতের দাম বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, গ্যাস-সংকট এবং নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী হাসানকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ যখন মাহদীকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলছিল, তখন তার সঙ্গে থাকা অন্য দুজন সহকর্মী তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে এর প্রায় ২০ মিনিট আগেই একই স্থান থেকে আন্দোলনের আরও দুই সংগঠক মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।

সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালনের কথা ছিল। এটি সফল করতে গত দু্ই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হয়। সোমবার বিকেলে আন্দোলনকারীরা কোর্ট মসজিদ এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলেও শীর্ষ নেতাদের আটকের পর পরিস্থিতি বদলে যায়। পুলিশের কড়াকড়ির মুখে আর কোনো নেতা-কর্মী সেখানে অবস্থান নিতে পারেননি।

আটকের পর পুলিশের গাড়িতে বসে মাহদী হাসান বলেন, ‘আমাদের এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। লোডশেডিং, বিদ্যুতের দামবৃদ্ধি, গ্যাস-সংকট নিরসনসহ নানা দাবিতে একটি নাগরিক প্রোগ্রাম করতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমাদের দুইজন কর্মীকে এর আগেই আটক করা হয়েছে।’

দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে জব্দ করা আইফোনচট্টগ্রাম বিমানবন্দরে ৫১ লাখ টাকার সিগারেট-আইফোন জব্দ
আটকের পর পুলিশের গাড়িতে বসে মাহদী হাসান বলেন, ‘আমাদের এটি কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। লোডশেডিং, বিদ্যুতের দামবৃদ্ধি, গ্যাস-সংকট নিরসনসহ নানা দাবিতে একটি নাগরিক প্রোগ্রাম করতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমাদের দুইজন কর্মীকে এর আগেই আটক করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এতে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।’

তিনি আরও জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কোর্ট মসজিদের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

উল্লেখ্য, মাহদী হাসান চলতি বছরের জানুয়ারিতে এক বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনাম হয়েছিলেন। সে সময় ‘থানা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’- তার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দানা আঘাত হানতে পারে মধ্যরাতে, ১৪ জেলা জলোচ্ছ্বাসের আভাস

বিজয়ের দিনে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু

তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

সারা দেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

৩১ ডিসেম্বরের মধ্যে শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

নির্বাচন বানচাল করার কোনো শক্তি কারও নেই: প্রেস সচিব

করহার খুব বেশি কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

Share via
Copy link