Wednesday , 26 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে

প্রতিবেদক
Newsdesk
August 26, 2026 8:30 pm

নিজস্ব প্রতিবেদক : 

প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে বিদিশাকে আদালতে হাজির করে গুলশান থানা–পুলিশ। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আতিকুর রহমান। আপিলের শর্তে জামিন চাওয়া হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে বিদিশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলার বাদী পক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরণ কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার রায়ে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে বিদিশাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।

রায়ের দিন বিদিশা অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওই সাজা পরোয়ানার ভিত্তিতে গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।

অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১০ জুলাই বিদিশা বাদীকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে নেন এবং তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। বাদী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করেন। পরে উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার কথা ছিল। তবে দীর্ঘ সময় পার হওয়ার পরও ফ্ল্যাট বুঝিয়ে দেয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত (ডিসঅনার) হয়।

বাদীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেয়া হয়নি। একই সঙ্গে টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেয়ার দাবি করলে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেয়া হয়।

মামলায় দাবি করা হয়, বিদিশা বাদীকে জানিয়েছিলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মামলার নথি থেকে দেখা যায়, এই মামলায় জামিন নিয়েছিলেন বিদিশা। পরবর্তীতে মামলা বাতিলের জন্য তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। পরবর্তীতে স্থগিত আদেশ বাতিল হয়। এরপর আর মামলায় হাজির হননি তিনি। পলাতক হিসেবে তার বিচার হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় ৭৮ বছরের এক বৃদ্ধকে হুমকি, থানায় ডিডি

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

তখন ফাঁসির সেলে রাখা হয়েছিল, এবার ফ্লোরে : আদালতে মির্জা আব্বাস

মালয়েশিয়ায় এক দিনে ২২২ বাংলাদেশি আটক

গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতি চেষ্টার অভিযোগ, আটক ১০

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

রমজানে ভেজালবিরোধী অভিযানে নামছে বিএসটিআই

গ্যাস–সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে

গণতান্ত্রিক ব্যবস্থা বিনষ্ট করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য: নাছিম

Share via
Copy link