Wednesday , 26 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে র‍্যালি ও সমাবেশ

প্রতিবেদক
Newsdesk
August 26, 2026 8:57 pm

স্টাফ রিপোর্টার,কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‍ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রুখবো মাদক গড়বো দেশ সবার আগে বাংলাদেশ  রলিটি প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে একট রলি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি মাদক নির্মূলে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদক কারবারি, সহযোগী ও তাদের পক্ষে সুপারিশকারীদের তালিকা প্রস্তুত হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে। সচেতন মহলের সহায়তায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে; মাদকের সাথে কোনো আপস চলবেন না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
​অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটি যুবসমাজকে বিপথগামী করে এবং দেশকে মেধাশূন্য করে ফেলে। তাই মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। টেকনাফে কোনো মাদক কারবারির স্থান নেই; যারা এর সাথে জড়িত, এটি তাদের জন্য প্রথম ও শেষ সতর্কবার্তা।
মাদকবিরোধী এই র‍্যালি ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে “রুখবো মাদক গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮, হারালেন ৭ জন

শহীদ পরিবারের দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ

অতীত ভুলে র‌্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

‘বেনজীর-আজিজের মতো অনেক দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে’

রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

১১ দিনে ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের ২৫০ ফ্লাইটে বোমা হামলার হুমকি

এশিয়া কাপে বাংলাদেশের তিনটি ম্যাচই আবু ধাবীতে

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি: এপিবিএন সদস্য পুলিশ হেফাজতে

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

অর্থ লুটপাটকারীদের ‘শুট ডাউন’ করা উচিত: হাইকোর্ট

Share via
Copy link