Thursday , 27 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেপালে আকস্মিক বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৩৩২

প্রতিবেদক
Newsdesk
August 27, 2026 6:46 pm

আন্তর্জাতিক ডেস্ক : 

নেপালে বুধবারের (২৬ আগস্ট) ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে সংশোধিত এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিতওয়ানে ১২১টি, পূর্ব নওয়ালপরাসিতে ৭৪টি, ধাদিঙ ও গোর্খায় ২৯টি করে, নুয়াকোটে ২৮টি, তানাহুনে ১৯টি, রাসুয়ায় ১৭টি এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বন্যায় ত্রিশূলী ও নারায়ণী নদী প্রণালী উপচে পানি ভাটির দিকে ধেয়ে আসায় রাসুয়াসহ বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানির তোড়ে বহু বসতি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা আক্রান্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এছাড়া নিখোঁজদের সন্ধান, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং সড়ক ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে স্থানীয় কর্তৃপক্ষ ও অধিবাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তারা।

সূত্র: কাঠমুণ্ডু পোস্ট

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

‘দেশে জ্বালানি তেলের সংকট নেই’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ছাত্রলীগের একাংশের, বন্ধ শাটল ট্রেন-বাস

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

গুলশান লেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ১০

সদ্য বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জনই কোটিপতি: সুজন

ফের ৩ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার : পানিসম্পদমন্ত্রী

Share via
Copy link