Saturday , 12 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শ্রদ্ধা ও ভালোবাসায় কমরেড বদরুদ্দীন উমরের ১ম মৃত্যুবার্ষিকী পালন

প্রতিবেদক
Newsdesk
September 12, 2026 12:45 pm

আনিসুর রহমান মোল্লা:জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি বুদ্ধিবৃত্তিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠ কমরেড বদরুদ্দীন উমরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে “বাংলাদেশের বিপ্লবী আন্দোলন ও কমরেড বদরুদ্দীন উমর” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী কমরেড ফাইজুল হাকিম লালা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি কমরেড সজীব রায় বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি পাভেল চৌধুরী জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় সদস্য মিনহাজ আহমেদ জাতীয় পরিষদ সদস্য ভুলন ভৌমিক এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ রায়।

বক্তারা বলেন, আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বেদনা নিয়ে স্মরণ করছি কমরেড বদরুদ্দীন উমরকে। একজন মানুষ চলে যান, কিন্তু তাঁর আদর্শ, চিন্তা ও সংগ্রামের শিক্ষা কখনো চলে যায় না। তিনি সত্যকে সত্য বলার সাহস দেখিয়েছেন এবং শোষিত মানুষের মুক্তির প্রশ্নকে তাঁর চিন্তার কেন্দ্রে রেখেছেন।

বক্তারা আরও বলেন, তাঁর স্মৃতির প্রতি সর্বোচ্চ সম্মান হবে তাঁর চিন্তা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নিজেদের জীবনে ধারণ করা। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সর্বশেষ - জেলার খবর