Friday , 25 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৭ জন উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
September 25, 2026 11:57 pm

এহসান উল্লাহ ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব, টেকনাফ থেকে : কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে জড়ো করে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, মানবপাচারকারী একটি চক্র সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তিকে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে জড়ো করেছে।

এর ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বান্দরবানের লামা উপজেলার সাতজন এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ উপজেলার ১০ জন রয়েছেন।
এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে চক্রটি এসব ব্যক্তিকে সমুদ্রপথে বিদেশে পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করেছিল। তাদের বিদেশে নিয়ে জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার পরিকল্পনা ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু

দুর্নীতি ও অনিয়মে সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিলো ফিফা

ঝিনাইদহে ৩৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ভ্যাটের পাওনা টাকা: এনবিআর

সেঞ্চুরির মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরির মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট তৌকির-এর পরিবারের পাশে তারেক রহমান

৪০০ কোটি টাকার মালিক হাসিনার পিওন জাহাঙ্গীর এখন নিউইয়র্কে

শিক্ষার্থীকে গুলি: রিমান্ড শেষে কারাগারে ডা. রায়হান শরীফ

সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: পার্বত্য উপদেষ্টা