Friday , 17 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

‘তোমারে ভালোবাসা অপরাধ?’ মৃত্যুর আগে পুলিশ কনস্টেবল সাইদুলের ফেসবুক পোস্ট,

প্রতিবেদক
Newsdesk
July 17, 2026 9:08 pm

অপরাধচিত্র প্রতিবেদক: রাজধানীর ডেমরা পুলিশ লাইনস ভবন থেকে মো. সাইদুল ইসলাম (২১) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ১৭ জুলাই শুক্রবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি ৯ মাস আগে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডেমরা পুলিশ লাইনে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেন সাইদুল। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট দেন সাইদুল। সেখানে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার হতাশার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ যেন সে জগৎটাকে দুইদিনেই চোখের সামনে ভেঙেচুরে চুরমার করে দিলে… মানুষ আসলেই কি মানুষকে ভালোবাসে?’
আরেক অংশে তিনি লেখেন, ‘জানো.? মাঝে মাঝে কেন জানি নিজেকে দেখলে নিজের অনেক মায়া লাগে… তোমারে ভালোবাসাটা অপরাধ? নাকি সব কিছু উপেক্ষা করে তোমাকে বিয়ে করাটা অপরাধ?… আমি হাজার বার সুযোগ দিয়েছি। কিন্তু তুমি প্রতিবারই আমাকে বুঝিয়ে দিয়েছো মানুষকে এতটাও বিশ্বাস করতে হয় না। যে বিশ্বাস করলে নিজেই আর বাঁচার সুযোগ থাকে না।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘হারিয়ে ফেলতে চাইনি বলেই আমাদের সম্পর্কের নাম দিয়েছি স্বামী-স্ত্রী… আমার কাছে এই সম্পর্ক কোনো সাময়িক অনুভূতি নয়, এটি আজীবনের অঙ্গীকার, বিশ্বস্ততা আর একে অপরকে পাশে থাকার নীরব শপথ ছিল। কিন্তু তুমি সব শেষ করে দিলা। আচ্ছা যদি যাওয়ারই ছিল, আসছিলাই কেন?’
পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘বহুকাল বয়ে বেড়াতে হবে হৃদয় ভাঙা এই ব্যথা, হয়তো এই জন্মে আর সেরে উঠবে না মৃত্যু ছাড়া। তাই আমি সেই পথেই গেলাম… তোমাকে বলেছিলাম না এটাই আমার শেষ শক্তি হয়তো তুমি, নয়তো আমি শেষ। নাও তারও প্রমাণ দিলাম।’
বাবা-মার উদ্দেশে তিনি লেখেন, ‘দুঃখিত আম্মু-আব্বু আপনাদের ছেলে আর নিতে পারছে না। আম্মু আর পারছি না, আর তিলে তিলে মরার শক্তি আমার নাই। মাফ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। আমার যেন আর কিছুই করার নাই। একদম ভেঙেচুরে শেষ হয়ে গেলাম।’
ফেসবুক পোস্টের পাশাপাশি একটি ভিডিওও শেয়ার করেন সাইদুল। ভিডিওটির শুরুতে ‘দ্য এন্ড’ লেখা ভেসে ওঠে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও গোলাম ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

ঢামেকে র‌্যাবের অভিযান: ৫৮ দালালের বিভিন্ন মেয়াদে সাজা

ত্রিপুরা থেকে ফিরল ১১ বাংলাদেশি

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ডলার

সপ্তাহের ৫ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার পাবে

১৭তম শিক্ষক নিবন্ধনধারী:  সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সেনা হেফাজতে মোজাফফর : শহীদ জিয়া হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

সচিবালয়ে অফিস করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

Share via
Copy link