Sunday , 29 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ ৫ জন গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
June 29, 2025 7:40 pm

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীসহ ভিকটিমের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবার অভিযোগে জড়িত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৬ জুন আনুমানিক রাত ৮টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ওরফে ফজর(৩৬), পিতা- শহিদ মিয়া, গ্রাম- বাহেরচর (পূর্ব পাড়া), থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন।

পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানার মামলা নং- ১৮, তারিখ- ২৭/০৬/২০২৫খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) রুজু করা হয়।

এই ঘটনায় এরইমধ্যে মুরাদনগর থানা পুলিশ মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়া, ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশ সুপার।

সর্বশেষ - রাজনীতি