Thursday , 11 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২ মাসের জন্য ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা!

প্রতিবেদক
Newsdesk
January 11, 2024 1:56 pm


স্পোর্টস ডেস্ক :

গ্রীষ্মকালীন দলবদলে লুকাস পাকুয়েতাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তখন অনেকেই অবাক হয়েছিলেন। তবে চলতি মৌসুমে একের পর এক ম্যাচে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার প্রমাণ দিয়ে যাচ্ছিলেন, কেন তাকে গার্দিওলার মতো কোচ দলে চান। দারুণ ছন্দে থাকা

পায়ে চোট পেয়েছেন ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, অন্তত দুই মাসের জন্য এই মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে। গত রোববার (৭ জানুয়ারি) ব্রিস্টল সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচে চোট পান তিনি।

তৃতীয় রাউন্ডের এই খেলায় ম্যাচের শুরুর দিকে হঠাৎ খেলা বসে পড়েন পাকুয়েতা। এরপর বাঁ পায়ের হাঁটুর কাছাকাছি অংশে চেপে ধরতে দেখা যায় তাকে। পরে আর খেলা চালিয়ে নিতে না পারলে কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। এ সময় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন।

সাম্প্রতিককালে পায়ের পেশির চোট ভালোই ভোগাচ্ছে পাকুয়েতাকে। এর আগে ডিসেম্বর মাসে আর্সেনালের বিপক্ষে জয়ের ম্যাচেও ৩৩ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। চোট থাকায় খেলতে পারেননি ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি।

চোট নিশ্চিত হলেও ঠিক কতটা গুরুতর তা জানতে বিশেষজ্ঞ দেখানো হবে এই ব্রাজিলিয়ানকে। তবে বার্তা সংস্থা বিবিসির দাবি, কমপক্ষে দুই মাসের জন্য ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান।

চলতি মৌসুমে ওয়েস্ট হ্যামের জার্সিতে ২৭টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। তাতে ৫ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি।

পাকুয়েতার চোট পাওয়ার দিনে জিততে পারেনি তার দল ওয়েস্ট হ্যাম। ব্রিস্টল সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হ্যামাররা। রিপ্লে ম্যাচে আগামী মঙ্গলবার (১৬ জানুয়ারি) ফের মুখোমুখি হবে এই দুদল।

প্রিমিয়ার লিগে আগামী ২১ জানুয়ারি শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে নামবে ওয়েস্ট হ্যাম। লিগে ৩৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে তারা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

কমছে জ্বালানি তেলের দাম

মেয়ের প্রেমের সম্পর্কের বলি সাবেক এমপির স্ত্রী

সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

প্রধান বন সংরক্ষকের প্রভাব বিস্তার : চট্টগ্রাম অঞ্চলে এফজি কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নামে চলছে একচ্ছত্র শাসন!

পেকুয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ যুবক আটক

১৪৪ ধারা জারির মধ্যেই হবিগঞ্জে যাচ্ছেন নাহিদ-আখতার-হাসনাত-সারজিসরাও

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

তিন দেশে ইরানের নজিরবিহীন ড্রোন হামলা, বাজছে সাইরেন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় গাজী নজরুল