Monday , 10 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
June 10, 2024 7:30 pm


সিলেট প্রতিনিধি :

সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে চাপা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মরদেহগুলো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এ সময় দুই পরিবারের পাঁচজন চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকাজে যুক্ত হয় সেনাবাহিনী। এর মধ্যে এক পরিবারের দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সেমিকন্ডাক্টর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি

দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান

প্রশ্নফাঁস নিয়ে প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্য

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণে নির্দেশ দিয়ে ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি

শপথ নিলেন ৬২ স্বতন্ত্র সংসদ সদস্য

আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

চায়ের দোকান নিয়ে বিপাকে তানিয়া বৃষ্টি- শামীম

‘মালিক-শ্রমিকদের তোষামোদিতে ঈদে বাড়ছে ভাড়া ও দুর্ঘটনা’

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআইর বিরুদ্ধে তদন্ত শুরু