Saturday , 17 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ ৩টি ইজিবাইক

প্রতিবেদক
Newsdesk
October 17, 2026 2:45 pm

এহসান উল্লাহ টেকনাফ থেকে: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত তিনটি ইজিবাইক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও পাচারকাজে ব্যবহৃত তিনটি ইজিবাইকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালে এক ইজিবাইকচালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা, দুটি মোবাইল ফোন ও তিনটি ইজিবাইকসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জেলার খবর