Saturday , 31 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জুলাই সনদের সরাসরি আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
October 31, 2026 11:09 pm

অপরাধচিত্র রিপোর্ট: শনিবার শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিতন গণতান্ত্রিক অভিযাত্রিক স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট বাকশাল শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে সনদটিকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন দেখা দেয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সনদটির আইনি ভিত্তি নিশ্চিত করতে সে সময় সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্টরা তাতে সম্মত হননি। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে আদালত বিষয়টিকে রাজনৈতিক বলে উল্লেখ করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেয়।

তিনি বলেন, ভবিষ্যতে দেশে যেন আর কোনো জুলাইয়ের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে হবে।

সংবিধান সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সংস্কার করতে আলোচনা ও ঐকমত্য জরুরি। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচারকার্য পরিচালনায় বিচারকরা যথেষ্ট স্বাধীন। সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বাসী। দেশ ও জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত