Friday , 6 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

প্রতিবেদক
Newsdesk
November 6, 2026 9:44 pm

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি :

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে ও রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল আবুল কালামের বাড়ি মাসাবো এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে চাকরি করে আসছেন।

দীর্ঘদিন ধরে নিজ গ্রাম মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছুটিতে বাড়িতে এলেই তিনি মাদকসহ অপরাধের প্রতিবাদ করতেন।

সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যান আবুল কালামকে। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও তার ১০-১৫ জনের একদল কালামের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন।

আবুল কালামের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন : নাহিদ ইসলাম

পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪

বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে পরিবর্তন করা যায় না : মির্জা ফখরুল

আদাবরে খণ্ডিত সেই নারীর দুই পা উদ্ধার

পরিচ্ছন্ন-স্বাস্থ্যসম্মত নগরী গড়তে ঢাকা দক্ষিণে ‘ক্লিনিং ডে’ উদ্‌যাপন

আসিফ-মাহফুজের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্পর্ক নেই : নাহিদ

টিআইবি মাঝেমাঝে রাজনৈতিক দলের মতো বিবৃতি দেয় : তথ্যমন্ত্রী

আন্দোলনে যোগ না দেওয়ায় কারখানায় হামলা, কয়েকটি কারখানায় ছুটি

শাসক হিসেবে নয় জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার