Sunday , 13 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আদাবরে খণ্ডিত সেই নারীর দুই পা উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
September 13, 2026 5:54 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর আদাবর ১০ নম্বর এলাকায় খণ্ডিত সেই নারীর মরদেহের দুই পা উদ্ধার করেছে পুলিশ। এর আগে আদাবর ১০ নম্বরের খাল থেকে ওই নারীর মাথা, দুই হাত এবং শরীরের অংশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো খণ্ডিত মরদেহ উদ্ধার করা নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খণ্ডিত দুই পা উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে। তবে নিহত নারীর দুই পা পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, আজ আমরা খবর পেয়ে আদাবর ১০ নম্বরের খাল থেকে বস্তাবন্দি অবস্থায় দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছি। এর আগে গতকাল (শনিবার) এক নারীর মাথা, হাত ও শরীরের অংশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আদাবর থানায় কোনো নারী নিখোঁজ হয়েছেন—এমন সাধারণ ডায়েরি (জিডি) করার ঘটনাও ঘটেনি। আমরা খুব শিগগিরই এমন ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: হিন্দু মহাজোট

বিগত ১৫ বছর পুলিশ দলীয় হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি

বরিশালে আ.লীগকর্মীকে কুপিয়ে হত্যা

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ঢাকা

উপদেষ্টা ফারুকী-বশিরকে ৩ দিনের মধ্যে সরাতে নোটিশ

নারীর প্রতি সহিংসতার তালিকা করে দ্রুত চার্জশিট দিতে বলেছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

চোরাচালানের ছবি তোলা দায়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও প্রেস কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

কারাগারে যুবলীগ নেতার মৃত্যু