Tuesday , 4 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

প্রতিবেদক
Newsdesk
June 4, 2024 9:22 pm


জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে খড়ের কাজ করার সময় বজ্রপাতে রবিউল ইসলাম ফরিদ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এরশাদ, শাহজালাল ও সবুজ মিয়া গুরুতর আহত হয়।

মঙ্গলবার (৪ জুন) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রবিউল ইসলাম ফরিদ মিয়া সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি পূর্বপাড়া এলাকার পানা মিয়ার ছেলে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ফরিদ মিয়াসহ কয়েকজন কৃষক বাড়ীর পাশে খোলা মাঠে খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয়, তখন বজ্রপাতে ফরিদ মিয়াসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাকিল আহমেদ জানান, নিহত ও আহতরা সবাই কৃষি কাজ করেন। ফরিদ মিয়া তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় ফরিদ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। অপর ৩ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ