Saturday , 7 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

টেকনাফে পাহাড়ে চলছে যৌথ অভিযান: জঙ্গলে পড়ে আছে ৩ মরদেহ

প্রতিবেদক
Newsdesk
November 7, 2026 8:41 am

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এর মধ্যে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের পূর্ব পাশের পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে।শুক্রবার (৬ নভেম্বর) বিকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ খবর পায়। মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর আমরা পেয়েছি। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।এর আগে বৃহস্পতিবার বিকালে একই এলাকার পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। মানবপাচারকারীদের গুলিতে সেনাবাহিনীর সৈনিক মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন।ওই অভিযানে মানবপাচারকারীদের কবল থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়।

আটক করা হয় চক্রের ছয় সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পাহাড়ে তিনটি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পাহাড়ে সশস্ত্র অপরাধীদের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা অপরাধীদের আস্তানা নির্মূলে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন। তবে তিন মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই।

সেনাসদস্য নিহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - জেলার খবর