Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শাহজালাল মাজারের দানবাক্সে মিললো ৪৭ লাখ টাকা

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 9:29 pm

সিলেট প্রতিনিধি :

১৮ দিনের ব্যবধানে সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে ৪৭ লাখ ১০ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। নগদ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা ও সোনাসদৃশ ধাতব বস্তুও জমা পড়েছে।

টাকা-পয়সার পাশাপাশি এ কয়দিনে মাজারে একটি গরু ও ৬৫টি ছাগল দান করা হয়েছে। গরুটি নজরানা হিসেবে জবাই করে রান্না করে বিতরণ করা হয়েছে। ছাগলের মধ্যে রান্না করা হয়েছে ৪০টি। বাকি ২৫টি বিক্রি করে দুই লাখ ২৫ হাজার ৪৫০ টাকা পাওয়া গেছে।

শনিবার (১১ জুলাই) দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়। বিকেল ৬টায় গণনা শেষে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানান।

জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দানবাক্সে দেশীয় মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ১০৫ রিয়াল, যুক্তরাষ্ট্রের ২০ ডলার, ভারতের দুই হাজার ৫৩২ রুপি, কাতারের ২২ দিরহাম, মালয়েশিয়ার ছয় রিঙ্গিত, হংকংয়ের ২০ ডলার, ২০ ইউরো, ওমানের এক দিনার ৪৫০ পয়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৪ দশমিক ২০ দিরহাম, ইন্দোনেশিয়ার চার হাজার রুপিয়া, পাকিস্তানের ৬০ রুপি এবং সিঙ্গাপুরের ১০ ডলার।

এসবের পাশাপাশি দানবাক্সে ৯ গ্রাম সোনা, সোনাসদৃশ ধাতব বস্তু ১০ গ্রাম এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রুপা পাওয়া গেছে।

এর আগে গত ২২ জুন প্রায় ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। ওইদিন ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা সোনালী ব্যাংকে খোলা একটি বিশেষ হিসাবে জমা রাখা হয়। এর ১৮ দিন পর শনিবার দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রকাশ্যে দানবাক্স খুলে অর্থ গণনা করা হলো।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link