Sunday , 15 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

প্রতিবেদক
Newsdesk
November 15, 2026 7:43 pm

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে আব্দুল লতিফ নামে এক সহকারি শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শাটডাউন ঘোষণা করে স্কুলের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসি। রবিবার (১৫ নভেম্বর) সকালে ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল লতিফ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

সুত্র জানায়, সহকারি শিক্ষক আব্দুল লতিফের আপত্তিকর ছবি গতকাল (শনিবার) রাতে তার ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসির নজরে আসে। পরে আজ রবিবার সকালে শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসি বিদ্যালয় প্রাঙ্গনে এসে শিক্ষকের পদত্যাগের দাবিসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিদ্যালয় শাটডাউন ঘোষণা করে।

এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফুলপর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনসহ পুলিশের টিম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের শান্ত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তবে উর্ধ্বতন কর্মকর্তারা কোন ব্যবস্থা নেয়নি। এবারও ওই শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে। আমরা তার পদত্যাগের দাবি জানাই। অন্যথায় আরও কঠোর কর্মসুচি দেয়া হবে।

অবিবাবক ও এলাকাবাসীর দাবি, একজন শিক্ষকের চরিত্রের এই অবস্থা হলে, আমাদের বাচ্চারা তাদের কাছে কি শিখবে। ওই শিক্ষকের পদত্যাগসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে সহকারি শিক্ষক আব্দুল লতিফ তরফদার বলেন, আমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের ছবি প্রকাশ করেছে বলে লাইন কেটে দেন। পরে আবারও ফোন করলে তিনি রিসিভ করেননি।

এবিষয়ে ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আজ রাতেই উপজেলা নির্বাহি কর্মকর্তার (ইউএনও) সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসি বিক্ষোভ থেকে সরে আসে। এখন পরিস্থিতি শান্ত আছে বলেও জানান তিনি।

এবিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, আমি সারাদিন জেলায় মিটিংয়ে ছিলাম। মাত্র আসছি। সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই জন্ম নবজাতকের

ডিএমপির ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ৪০,৫৩৪ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী নিহত

চাঁদপুরে চালককে হত্যার পর অটো ছিনতাই, গ্রেপ্তার সাত

১২০০ কোটি টাকায় আরও এক ফুটবলার কিনল ম্যানচেস্টার ইউনাইটেড

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয়ায় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: মাহবুব উদ্দিন খোকন