Monday , 16 November 2026 |
শিরোনাম:

সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ পরিদর্শনে টুরিস্ট পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী সামারি ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২ জন

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বিদায়, নবাগত রাশেদুজ্জামানকে বরণ

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

প্রতিবেদক
Newsdesk
November 16, 2026 5:11 pm

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছ কাটার করাত চোর সন্দেহে শাহিন মিয়া (২৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি উমর আলীকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-৯।

রোববার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জিলানী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উমর আলী বিজয়নগর উপজেলার নিদারাবাদ গ্রামের কাসুম আলীর ছেলে। তিনি এ মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, নিহত শাহিন মিয়া বিজয়নগর উপজেলার নিদারাবাদ চৌধুরী মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে খালি বোতল ও ভাঙারি মালামাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার আগে একটি স’মিল থেকে গাছ কাটার করাত চুরির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সন্দেহ করেন স’মিলসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ওপর ক্ষুব্ধ হন অভিযুক্তরা।

এর জেরে গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নিদারাবাদ দেওয়ান বাজারসংলগ্ন ওই স’মিলের সামনে শাহিনকে একা পেয়ে পথরোধ করেন অভিযুক্তরা। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড, শাবল, দা ও কাঠের রুল দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পরে তাঁকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রামপুরা এলাকার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর রাত ৯টা ৫৩ মিনিটে শাহিন মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর