Monday , 16 November 2026 |
শিরোনাম:

সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ পরিদর্শনে টুরিস্ট পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী সামারি ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২ জন

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বিদায়, নবাগত রাশেদুজ্জামানকে বরণ

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ পরিদর্শনে টুরিস্ট পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম

প্রতিবেদক
Newsdesk
November 16, 2026 11:53 pm

মোঃ রিয়াজুল হাসান চয়ন, নীলফামারি প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী ও নান্দনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন চিনি মসজিদ পরিদর্শন করেছেন পুলিশের উপ মহাপরিদর্শক ডিআইজি-মঞ্জুর মোরশেদ আলম। তিনি বর্তমানে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তিনি সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদে পৌঁছান। এ সময় মসজিদের অপূর্ব নির্মাণশৈলী, নান্দনিক কারুকাজ ও ঐতিহ্যবাহী স্থাপত্য সৌন্দর্য ঘুরে দেখেন তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মসজিদের সৌন্দর্য উপভোগ করেন।

পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর চিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী। এ সময় তিনি মসজিদ কমিটির সভাপতি মো. ইসমাইল হীরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদস্য এবং সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ ১৮৬৩ সালে নির্মিত হয়। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্বের কারণে মসজিদটি দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। এটি বাংলাদেশের ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন

সর্বশেষ - জেলার খবর