বুধবার , ৯ নভেম্বর ২০২২ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নারী ফুটবলারদের ৫ লাখ টাকা করে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৯, ২০২২ ৬:৫৮ পূর্বাহ্ণ

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২’ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সাফজয়ী নারী ফুটবলারদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সাফজয়ী নারী ফুটবল দলের ২৩ খেলোয়াড়কে দেওয়া হয় ৫ লাখ টাকা করে আর্থিক সম্মাননা। সবার হাতে সম্মাননা চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

খেলোয়াড়দের মধ্যে সবার আগে সরকারপ্রধানের হাত থেকে এ সম্মাননা বুঝে নেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। তার পর একে একে এগিয়ে আসেন দলের অন্য ২২ সদস্য।

এ ছাড়া দলের প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনসহ প্রশিক্ষক ও কর্মকর্তাদের ১১ জনের প্রত্যেককে দেওয়া হয় দুই লাখ টাকা করে আর্থিক সম্মাননা। তাদের হাতেও সম্মাননা চেক তুলে দেন শেখ হাসিনা।

সম্মাননা গ্রহণ শেষে প্রত্যেক খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জবাবে খেলোয়াড়দের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং সবার সফলতা কামনা করছি। আরও নতুন সফলতা আসুক, সেটিই চাই।’

এর পর নারী ফুটবল দলের দলনেতা সাবিনা খাতুন ও প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে গেলে সব খেলোয়াড়কে ডেকে নেন বঙ্গবন্ধুকন্যা।

পরে মূলমঞ্চে সবাইকে নিয়ে দাঁড়িয়ে সাবিনা খাতুনের হাত থেকে সাফ ট্রফি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন নারী ফুটবল দলের কয়েকজন সদস্যের সঙ্গে।

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে প্রকাশ্যে ২২ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ ৬ জেলা থেকে গ্রেপ্তার ৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাশরাফিকে জরিমানা

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: কাদের

এআইয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে শিশু জয়ন্ত হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ-২০২৫

অবৈধ সম্পদ: এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউলের নামে মামলা

উত্তরা-যাত্রাবাড়ী-আশুলিয়া গণহত্যার বিচার আগে হবে: চিফ প্রসিকিউটর

সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪