Wednesday , 15 October 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এআইয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

প্রতিবেদক
Newsdesk
October 15, 2025 6:29 pm

নিজস্ব প্রতিবেদক :

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গোটা বিশ্বের জন্যই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এআই চ্যালেঞ্জ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় এআইয়ের অপব্যবহার নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। সুযোগ থাকলে দেশটি এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী ড. অ্যানি অ্যালির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফক করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চান অস্ট্রেলিয়ার মন্ত্রী। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম পরিকল্পিতভাবে এগিয়ে চলছে।

আখতার আহমেদ বলেন, অস্ট্রেলিয়ান মন্ত্রী এসেছিলেন। আন্তর্জাতিক বিষয় তার অধিক্ষেত্র। মূলত সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই সাথে সাথে উনাদের অভিজ্ঞতাটাও শেয়ার করেছেন। যেমন আমাদের এখানে নির্বাচনের দিনে যে সমস্ত ঘটনা ঘটে, সেরকম উনাদের কিছু ঘটে কি না এসব আলোচনা হয়েছে। জাস্ট মতামত বিনিময়।

ইসি সচিব বলেন, বাড়তিটা যেটা হয়েছে, কোনোভাবে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, আমরা যেন সেটা উনাদের কাছে বলি। সহযোগিতার বিষয়ে যেটা আজকে আলোচনার ক্ষেত্রে এসছে, সেটা হচ্ছে প্রযুক্তির অপব্যবহার।

আখতার আহমেদ বলেন, এটার ব্যাপারে আমরা বলেছি, এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, এবিউজ অব ইনফরমেশন, ফেক ইনফরমেশন; এই সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে। এটা উনাদেরও আছে বলেও জানিয়েছেন। আমাদের ইউএনডিপি স্পন্সরড একটা প্রজেক্ট আছে,- ‘ব্যালট’, সেটাতে উনারা সহযোগিতা করছেন। এছাড়া বাড়তি সহযোগিতার সুযোগ থাকলে সেটা তারা জানাবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্যের মৃত্যু

৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদের তিন কর্মচারী গ্রেপ্তার

ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

সরকার ব্যর্থ হলে দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

সরবরাহ বাড়লেও ইলিশের বাজার চড়া

হামলা-মামলা-নির্যাতনেও হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ