Wednesday , 13 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ

প্রতিবেদক
Newsdesk
March 13, 2024 9:16 pm


নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর কালিয়াকৈরে একটি টিনসেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ এসব রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৩ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কালিয়াকৈর টপস্টার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা মনোয়ারা বেগম জানান, টপস্টার এলাকায় টিনসেড বাড়িতে এই ঘটনা ঘটেছে। দুই পাশে সারি করে লম্বা আকৃতির টিনসেড বাড়ি সেখানে। সেখানে ছোট ছোট ঘরে আলাদা আলাদা পরিবার থাকে। একেকজন একেক পেশার। সেখানকার একটি ঘরের ভাড়াটিয়া শফিক নামে একজন বিকেলে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার কিনে আনেন। এরপর সেটি সংযোগ দেওয়ার সময় সেখান থেকে লিক হয়ে প্রচুর গ্যাস বের হতে থাকলে তিনি সিলিন্ডারটি ঘরের সামনে ফেলে দেন। আর পাশেই মাটির চুলায় রান্না করছিলেন আরেক পরিবার। তখন সেখান থেকে আগুনের সংস্পর্ষে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা নারী, শিশুসহ বহু মানুষ দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকট: ‘মিয়ানমারের সাথে তড়িঘড়ি করে চুক্তি সই ঠিক হয়নি’

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

চীনের মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা জরুরি: রিজওয়ানা হাসান

পুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন

জুলাই অভ্যুত্থানে নৃশংসতায় জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ ইসির

ডাকসু নির্বাচন ঘিরে আন্দোলনপ্রসূত ছাত্রনেতাদের নাম আলোচনায়

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

এমপি আনারের মরদেহ খুঁজতে স্যুয়ারেজ লাইন ভাঙা হবে

নোয়াখালীতে পুকুরে মিলল ১০ কেজির কোরাল, ৭ হাজারে বিক্রি