মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লাখো মানুষ রাস্তায় নেমেছে, সেখানে আমরা কেন সন্ত্রাস করব: আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আবারও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার অপচেষ্টা চলছে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে, সভা-সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দিতে রাস্তায় নেমেছে, সমাবেশে যোগ দিচ্ছে। সেখানে আমরা কেন সন্ত্রাস করব? সন্ত্রাসী তারা (আওয়ামী লীগ)। তাদের একমাত্র পথই হচ্ছে সহিংসতা ও সন্ত্রাস।’

আজ মঙ্গলবার দুপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু মাহমুদ বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। লগি-বৈঠা, খুন-গুম, হত্যা, পঙ্গু করে দেওয়ার রেকর্ড এই দলের নেই। এটা আছে জোর করে ক্ষমতায় বসে থাকা আওয়ামী লীগের।

আমীর খসরু মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন, তাদের সঙ্গে জনগণ নেই। তাই জনগণকে সঙ্গে নিয়ে তাদের কিছু করার নেই বলেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তাদের দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায়। কারা এ সব আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত, আমাদের কাছে এসব আগুন সন্ত্রাসের সব তথ্য–প্রমাণ আছে। এই দেশে যে দিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, তখন ওইসব আগুন সন্ত্রাসীদের বিচারের সম্মুখীন করা হবে।’

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যখনই সিদ্ধান্ত নিয়েছে তখনই জয়ী হয়েছে। এখন একদিকে বাংলাদেশের মানুষ, অন্যদিকে ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে—এই সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খোকসায় প্রাইভেটকারে এসে জুয়েলার্সের সিন্দুক লুট

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা

সাকিবকে গ্রেপ্তার করা নিয়ে যা জানালেন আসিফ নজরুল

দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর-নবায়ন করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা

সিলেটে প্রথম নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী

একটি গোষ্ঠী বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেছে: রিজভী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫