মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বুয়েটছাত্র ফারদিনকে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৮, ২০২২ ৬:৩৯ পূর্বাহ্ণ

নিখোঁজের দুই দিন পর নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশকে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ এই তথ্য জানান।

চিকিৎসক শেখ ফরহাদ বলেন, ‘ফারদিনের পুরো মাথার বিভিন্ন অংশে আঘাত পাওয়া গেছে। বুকের ভেতরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি, এটি অবশ্যই হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দেওয়া হবে।’

ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন বলেন, ‘আমি আমার সন্তানকে ফিরে পাব না। বিচার হোক, এটি আমরা চাই। মেধাবীদের ধরে ধরে হত্যা করা হচ্ছে, এটা বন্ধ হোক।’

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর একজন ছেলে বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যতই প্রভাবশালী হোন, অপরাধ করলে শাস্তি হবেই : ওবায়দুল কাদের

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

আফগান-পাকিস্তান নয়, দেশকে মদিনার মডেল বানাতে চাই: জামায়াত আমির

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গা শরণার্থীদের

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা রোহিঙ্গা শরণার্থীদের

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

বিএনপির সময় মামলা নেওয়া হতোনা আর এখন বিচার হয়না । রানা দাশ গুপ্তা

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে বুধবার স্মারকলিপি দেবে ডিআরইউ

দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে মেরামত প্রয়োজন: তারেক রহমান

টি ২০ বিশ্বকাপের ছয় লাখ টিকিট বিক্রি

টি ২০ বিশ্বকাপের ছয় লাখ টিকিট বিক্রি

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী : তথ্যমন্ত্রী