Monday , 3 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আফগানিস্তানে ভূমিকম্প: নিহত বেড়ে ২০, আহত ৩২০-এর বেশি

প্রতিবেদক
Newsdesk
November 3, 2025 5:24 pm

আন্তর্জাতিক ডেস্ক :

দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা জানতে এবং উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে। উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি কার্যক্রম চলছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আজ (সোমবার) ভোরে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ জনে পৌঁছেছে এবং ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান অমর। আহতদের মধ্যে অনেককেই চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্থানান্তর করা হয়েছে। খবর বিবিসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মাজার-ই-শরিফের কাছে ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার (১৭ দশমিক ৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

মাজার-ই-শরিফের জনসংখ্যা প্রায় ৫ লাখ ২৩ হাজার। ভূমিকম্পের সময় ঘর ধসে পড়ার ভয়ে অনেক বাসিন্দা শহরের রাস্তায় দৌড়ে বের হন। শোলগরা জেলায় ধ্বংসের পাশাপাশি সমাঙ্গান প্রদেশে বহু হতাহতের খবর পাওয়া গেছে। এটি মাজার-ই-শরিফের কাছাকাছি একটি পাহাড়ি অঞ্চল।

মাজার-ই-শরিফ শহরের দক্ষিণে অবস্থিত শোলগরা জেলায় ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছেন বালখ প্রদেশের তালেবান মুখপাত্র হাজি জায়েদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, প্রাদেশিক সব জেলার থেকে তারা ছোটখাটো আঘাত ও সামান্য ক্ষয়ক্ষতির খবর পেয়েছে। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ উঁচু ভবন থেকে পড়ে আহত হয়েছেন।‘

কাবুলের তালেবান পুলিশ মুখপাত্র খালিদ জাদরান এক্সে লিখেছেন, পুলিশ সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা জানতে এবং উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে। উদ্ধারকাজ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি কার্যক্রম চলছে।

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে আফগানিস্তানে একটি ভূমিকম্প এবং এর ধারাবাহিক আফটারশকের ফলে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এবং আহত হয়েছিল কয়েক হাজার।

দুটি প্রধান সক্রিয় ফল্টের ওপর অবস্থিত হওয়ায় আফগানিস্তান ভূমিকম্পের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ২০১৫ সালে উত্তর-পূর্ব আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে আফগানিস্তান এবং কাছাকাছি উত্তর পাকিস্তানে কয়েকশ মানুষ নিহত হয়েছিল। এছাড়া, ২০২৩ সালেও আরেকটি ভূমিকম্পে কমপক্ষে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাজেটে সাধারণ মানুষের স্বস্তির জন্য চেষ্টা করছি: অর্থমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত নিহত

পাওনা টাকা ফেরত চাওয়ায় খুন হন ফারুক

সাপ্তাহিক প্রতিবেদন । বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। হাফ ভাড়া নিয়ে অনিয়ম

সাপ্তাহিক প্রতিবেদন । বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। হাফ ভাড়া নিয়ে অনিয়ম

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপনের সিদ্ধান্ত

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে’

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি করল কারা, জানালেন নিহতের বাবা