মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

থাইল্যান্ডের বাস দূর্ঘটনায় ১৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৫, ২০২৩ ৫:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ থাইল্যান্ডে ডাবল ডেকার একটি বাস গাছের সাথে ধাক্কা খেয়ে অন্তত ১৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।

সোমবার রাতে উপকূলীয় প্রচুয়াপ খিরি খান প্রদেশে দূরপাল্লার বাসটি ব্যাঙ্কক থেকে রাজ্যের দক্ষিণে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা লেগে দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। গাছটি এখনও মাঝখানে আটকে আছে।

প্রাচুয়াপ খিরি খানের হুয়ে ইয়াং জেলার একজন পুলিশ তদন্তকারী আর্নন টাংটো এএফপি’কে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৩২ জন আহত হয়েছে।’ তিনি বলেছেন তদন্ত চলছে।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ সন্দেহ করছে চালক ঘুমের ঘোরে চালানোর সময় এই দূর্ঘটনা ঘটে। চালক মারাত্মকভাবে আহত হলেও বেঁচে গেছেন।

আর্নন বলেছেন, ‘আমরা তার রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করার জন্য হাসপাতালের সাথে যোগাযোগ করছি।’ নিহতরা সবাই থাই নাগরিক কি-না তা তদন্ত করছে পুলিশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ মারা যায়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

চিকিৎসা শেষে ফের ডিবি হেফাজতে শাহজাহান খান

সংস্কার নিয়ে বিতর্ক দেশবিরোধী শক্তিকে সুযোগ করে দেবে: তারেক রহমান

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৪

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

আজ হোক কাল হোক সংগ্রামের মাধ্যমে জনগণ অধিকার ফিরে পাবেই : হাফিজ

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান

তেঁতুলিয়া নদীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল

সিরাজগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩