শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পাকিস্তানে কারখানায় বিস্ফোরণ, অন্তত ১৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে একটি আঠা তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে বিস্ফোরণে কারখানাটি ধসে গেলে আশেপাশের ঘর-বাড়িতে আগুন ধরে যায়। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের পশ্চিমে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় এই বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই কারখানাটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পরপরই পালিয়ে যাওয়া কারখানা মালিকের সন্ধান চলছে বলে জানা গেছে।

ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে কারখানার রাসায়নিক গুদামের ভেতরে গ্যাস লিকের কারণে ঘটে এই বিস্ফোরণ।

আঠা কারখানায় বিস্ফোরণের কারণে কারখানার ছাদ এবং আশেপাশের কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে কারখানার নিকটবর্তী অন্তত তিনটি বাড়িতে আগুন ধরে যায় বলে পাকিস্তানি চ্যানেল আজ টিভি জানিয়েছে। তাঁদের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলে আগুন জ্বলছে এবং উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে কয়েকটি দল।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশই আশেপাশের বাড়ির বাসিন্দা ছিলেন এবং এদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। আহতদেরকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাকিস্তানে কারখানায় আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। ২০২৪ সালে ফয়সালাবাদে একটি টেক্সটাইল মিলে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন। অন্যদিকে গত সপ্তাহে করাচিতে একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হলে ৪ জন নিহত এবং ১১ জন আহত হন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

পদ্মাসেতু থেকে এখন পর্যন্ত ১৬৪৮ কোটি টাকার বেশি টোল আদায়

টেকনাফ পাহাড়ে মানবপাচার চক্রের বন্দিশালার সন্ধান, ২৫ জনকে উদ্ধার :আটক ২

১৬ রমজান থেকে মেট্রোরেল চলাচলে সময় বাড়বে

কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না: অর্থ উপদেষ্টা

রমজানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে ‘এস্কট’ সেবা দেবে ডিএমপি

ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫ জন দগ্ধ

শিক্ষা প্রকৌশল অধিদফতরে চুক্তি ভিত্তিক নিয়োগের গুঞ্জন, কর্মকর্তাদের অসন্তোষ