মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধানের পদত্যাগ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৭, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের প্রধান জোসেফ কেন্ট। মঙ্গলবার এক্স-এ এক পোস্টে তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর মাধ্যমে কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম এবং সবচেয়ে ঊর্ধ্বতন সদস্য হিসেবে ইরান যুদ্ধের জেরে পদত্যা করলেন। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি নয়।

এক্স-এ পোস্ট করা ট্রাম্পকে লেখা এক চিঠিতে জোসেফ কেন্ট বলেছেন, “আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি নয় এবং এটা স্পষ্ট যে ইসরায়েল ও তার শক্তিশালী লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।”

হোয়াইট হাউস মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

গোয়েন্দা কর্মকর্তারা এই খবরে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন।

কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ। তুলসি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজেকে আড়ালে রেখেছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত