Tuesday , 13 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল দেশের ইতিহাসে প্রথম’

প্রতিবেদক
Newsdesk
May 13, 2025 1:10 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল দেশের ইতিহাসে প্রথম ঘটনা।

মঙ্গলবার (১৩ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার শুনানিতে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, এটাই ইতিহাসে প্রথম ঘটনা, যাতে একটি রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হয়েছে।

এদিন আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

এর আগে, গত ৭ মে আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত আপিলের শুনানির জন্য ১৩ মে (মঙ্গলবার) দিন ধার্য করে। তারও আগে ১২ মার্চ এ বিষয়ে আপিল শুনানি শুরু হলেও এরপর আর কার্যক্রম এগোয়নি। তবে সর্বশেষ গত ৭ মে আপিল বিভাগ নতুন করে শুনানির দিন ধার্য করে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’, পাকিস্তানে রোববার হতে পারে অনেক কিছু

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবির ইস্যুটি খুবই ছোট: পররাষ্ট্রমন্ত্রী

হজের ব্যয় কমবে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধ

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: মির্জা ফখরুল 

অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

অফিসে ঢুকে টাকা-সোনা লুট লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

অফিসে ঢুকে টাকা-সোনা লুট লালবাগ থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা