শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাশিয়ার তেল সংরক্ষণাগারে হামলা চালাল ইউক্রেন

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২০, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার পশ্চিমাঞ্চলের ক্লিন্টসি শহরের রোজনেফট তেল সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় তেল সংরক্ষণাগারে আগুন লেগে যায়।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার ভেতরে ক্লিন্টসি শহরে চারটি তেল সংরক্ষণাগারে আগুন লেগেছে। এসব ডিপোতে প্রায় ৬ হাজার কিউবেক মিটার তেল সংরক্ষণ করা ছিল।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে ইউক্রেনের নিরাপত্তা সূত্র।
কিয়েভ দাবি করেছে, রুশ তেল সংরক্ষাগার লক্ষ্য করে এটা তাদের দ্বিতীয় ড্রোন হামলা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলার প্রতিশোধ নিতে তারা এ হামলা করেছে।

রুশ কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউক্রেনের ড্রোন যে তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে তার ধারণ ক্ষমতা ৬ হাজার কিউবিক মিটার।

ব্রায়ানস্কের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, রাশিয়ান এয়ার ডিফেন্স ড্রোনটির ইলেকট্রনিক্স জ্যাম করতে সক্ষম হলেও ড্রোনটি তেল সংরক্ষণাগারে বিস্ফোরক ফেলে দেয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার, রাশিয়ার আরও একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোসনেফ্ট পরিচালিত রিয়াজান তেল শোধনাগারটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম রিয়াজান তেল শোধনাগার বলে স্থানীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে জামায়াত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা স্থগিত করল ইরান

পান্নার লাশ পরিবারের কাছে হস্তান্তর

দৈনিক ভোরের আকাশ পত্রিকার নেত্রকোনায় প্রতিনিধির মায়ের ইন্তেকাল

তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

স্ত্রী-সন্তানসহ শাহজাহান খানের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনকারীরা

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে ১৭ জনকে উদ্ধার