শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না জেলেনস্কি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না।

সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন, তিনি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন—বিশেষ করে যখন ট্রাম্প অভিযোগ করেছেন যে জেলেনস্কি তাকে অসম্মান করেছেন— তখন ইউক্রেনের এই নেতা সোজাসুজি বলেন, না।

তবে জেলেনস্কি স্বীকার করেন যে এমন প্রকাশ্য বিবাদ দুই দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না। তিনি বলেন, এই ধরনের তর্ক-বিতর্ক উভয় পক্ষের জন্যই ইতিবাচক নয়।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, তিনি দুঃখিত যে তাদের বিরোধ সাংবাদিকদের সামনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বলেন জেলেনস্কি, আমরা কৃতজ্ঞ এবং একইসঙ্গে দুঃখিতও। আমি সত্যিই চাই যে আমাদের সম্পর্ক শক্তিশালী হোক।

যখন তাকে আবারও জিজ্ঞাসা করা হয় যে তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন কি না, তখন তিনি বলেন, আমি মনে করি আমাদের সম্পর্ক সৎ এবং খোলামেলা হওয়া উচিত। আমি নিশ্চিত নই যে আমরা কোনো ভুল করেছি।

ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কি পুনরুদ্ধার করা সম্ভব?—এই প্রশ্নের উত্তরে জেলেনস্কি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, হ্যাঁ, অবশ্যই।

সূত্র: সিএনবিসি

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

প্রযোজককে প্রকাশ্যেই জুতাপেটা করলেন অভিনেত্রী

লিবিয়ার সৈকতে ২৩ লাশ, রাজৈরে ১০ পরিবারে শোকের মাতম

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

নিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল ছাড়া অ্যানেসথেশিয়া নয়, নির্দেশনা জারি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই

আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ লাশ পোড়ানো: ২১ পুলিশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ঝালকাঠিতে ঝড়ে লণ্ডভণ্ড ঘর-বাড়ি, গবাদিপশুর মৃত্যু

কমছে শাক-সবজির দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেল

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবির ইস্যুটি খুবই ছোট: পররাষ্ট্রমন্ত্রী