Monday , 12 May 2025 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে’

প্রতিবেদক
Newsdesk
May 12, 2025 3:16 pm

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। সোমবার (১২ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এ অনুরোধ জানায়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারত–পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে সংবাদ সম্মেলন করেছে পাকিস্তান আইএসপিআর। সেখানে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে বা এর আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে, তার প্রতিক্রিয়া হবে ব্যাপক। এ নিয়ে কারও কোনো সন্দেহ থাকা উচিত নয়।’
সম্প্রতি ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘বুনিয়ান-উন-মারসুস’ অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘ভারতের ১৬টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ভারত এসব স্থাপনা থেকে পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল এবং সন্ত্রাসবাদ উসকে দিচ্ছিল।’

ডিজি আইএসপিআর আরও জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সুরাটগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্দা, বার্নালা, হারওয়ারা, অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর এবং পাঠানকোটে অবস্থিত বিমান বাহিনী ও বিমান ঘাঁটি অন্তর্ভুক্ত ছিল—যেগুলোর সবগুলোতেই বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ছাড়া ভারতের ব্রহ্মোস স্থাপনা ধ্বংস করা হয়েছে। কারণ এই স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাকিস্তানের নিরীহ মানুষকে হত্যা করেছে ভারত।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এটি এমন এক সংঘাত ছিল, যা ১.৬ বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্বতার সঙ্গে কাজ করেছে।

ডিজি আইএসপিআর বলেন, যারা যুদ্ধ চায়, তারা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে, তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ।

 

 

সর্বশেষ - জেলার খবর