Wednesday , 3 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাদিক অ্যাগ্রোতে ফের অভিযান, ৬টি ব্রাহামা গরু জব্দ

প্রতিবেদক
Newsdesk
July 3, 2024 6:11 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাগলকাণ্ডের পর থেকে সাদিক এগ্রোর একের পর এক খামারে ব্রাহামা গরুর সন্ধানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর আরও একটি খামারে অভিযান চালিয়ে ৬টি ব্রাহামা জাতের গরুর সন্ধান পেয়েছে।

জানা যায়, মোহাম্মদপুর থানার নবীনগর এলাকার ১৫ নাম্বার রোডের সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

দুদক জানায়, দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাদিক এগ্রোতে দুদকের এনফোর্সমেন্ট টিম এসে ৬টি ব্রাহমা গরুর সন্ধান পান। সেখানে প্রতিটি গরু কোটি টাকা মূল্যের বলে দাবি করেছে সাদিক এগ্রোতে কর্মরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক এগ্রোর এক কর্মী বলেন, ৩ তারিখ গভীর রাতে গরুগুলোকে এখানে আনা হয়।অভিযানে সাদিক এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রাণীসম্পদ অধিদপ্তর গরুগুলো ২৮০ টাকা দরে মাংস হিসেবে বিক্রি করার শর্তে নিলামে দিয়েছিল।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করছে না সরকার : অর্থ উপদেষ্টা

ইসরাইলি অনুপ্রবেশ ঠেকানোর দাবি হিজবুল্লাহর ॥ ইসরাইলের ৮ সৈন্য নিহত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ

যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬

মণিপুরে পুলিশের গুলিতে ১১ কুকি নিহত

সীমানা পুনর্নির্ধারণে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করছি: সিইসি

স্বাস্থ্যখাতে এখন থেকে কথা কম, কাজ বেশি হবে: স্বাস্থ্যমন্ত্রী