Saturday , 29 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

প্রতিবেদক
Newsdesk
June 29, 2024 9:47 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে স্বামীর সঙ্গে ঘুরতে এসে এক গৃহবধূ অপহরণ ও পরবর্তীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের ঢাকা ইনকামিংয়ে বনরূপা সংলগ্ন এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম জানান, এয়ারপোর্ট এলাকায় ভিকটিম (৩৭) ও তার স্বামী ঘুরতে আসলে আনুমানিক রাত সাড়ে ৯টার বনরূপা সংলগ্ন এলাকায় সুমন এবং অজ্ঞাতনামা ছয়জন লোক তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। বনরূপা এলাকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তারা ভিকটিমের স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ভিকটিমের স্বামী সেখান থেকে বের হয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা কামনা করেন।

তিনি আরও জানান, খিলক্ষেত থানা টহলরত পার্টি তৎক্ষণাৎ ভিকটিমের স্বামীকে নিয়ে ভিকটিমকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলের কাছাকাছি গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। আসামিদের ধরার উদ্দেশ্যে খিলক্ষেত থানার কয়েকটি টিম অভিযান পরিচালনা করে শনিবার (২৯ জুন) দুপুরে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে রোববার সকাল ১০টায় খিলক্ষেত থানা প্রাঙ্গণে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ - জেলার খবর