Saturday , 11 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অপহরণ চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
Newsdesk
October 11, 2025 3:30 pm

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি  :

কক্সবাজারের টেকনাফে অপহরণকারিদের গোপন আস্তানা থেকে পালিয়ে আসা ভূক্তভোগীদের তথ্যে অভিযান চালিয়ে তিনজন অপহরণকারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‌্যাব ১৫ কক্সবাজারের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হল- উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. কাসিমের ছেলে মো. হামিম (২১) ও ঘোনার পাড়া ১৯ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬) এবং টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আকতার হোসেন (৩৪)।

র‍্যাব কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে টেকনাফে অপহরণকারিদের গোপন আস্তানায় জিন্মি থাকা ৩ জন ভূক্তভোগী কৌশলে পালিয়ে আসে। পরে তারা ঘটনার ব্যাপারে র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের অবহিত করে। শুক্রবার মধ্যরাতে টেকনাফ সদরের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে র‌্যাব সদস্যরা সন্দেহজনক একটি বসত ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়াদের তথ্যের বরাতে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়াদের সাগরপথে মালয়েশিয়া পাঠানো এবং চাকুরির প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র টেকনাফ নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় জিন্মি রেখে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ