Wednesday , 8 November 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাজধানীর তিন স্থানে বাসে আগুন

প্রতিবেদক
Newsdesk
November 8, 2023 10:54 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে, কাকলীতে ও তাঁতীবাজার মোড়ে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ১৭ মিনিটে জিগাতলায় বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এসময় ঘটনাস্থল থেকে আগুন দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে, কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হলে রাত ৮টা ৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

রাজধানীর তাঁতীবাজার মোড়ে রাত ৭টা ৩৩ মিনিটের দিকে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেপ্তারও হন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

সেন্টমার্টিনে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনা আছে: পরিবেশ উপদেষ্টা

২০ শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরীন

আমির হোসেন আমু ৬ দিনের রিমান্ডে

রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ও ভারত ‘আশা’ যুক্তরাষ্ট্রের

সাহিত্য পুরস্কার: পবিত্র সরকার, আজীবন সম্মাননা: ড. আব্দুন নূর এবং শ্রেষ্ঠ প্রকাশক: কবি প্রকাশনা সাহিত্যপ্রেমীদের পদভারে মুখর ছিল নিউইয়র্ক বইমেলা

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা

নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি