Wednesday , 27 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে নিহত ১

প্রতিবেদক
Newsdesk
March 27, 2024 9:38 pm


মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে সিডিখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন চর দৌলতখান গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোদাচ্ছের শিকদার (৪৫) বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন ওই এলাকার হারুন ঢালী ও দাদন ঢালী।

স্থানীয়রা জানান, আড়িয়াল খাঁ নদের পাশে কালকিনির নতুন চর দৌলতখান এলাকায় কয়েকজন বসে হাতবোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মোদাচ্ছের শিকদার নামে একজনের মৃত্যু হয় এবং আহত হন হারুন ঢালী ও দাদন ঢালী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে আহতরা মাদারীপুর জেলার কোনো হাসপাতালেই ভর্তি হননি বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, নিহত মোদাচ্ছের শিকদারের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার ক্ষতচিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো নিপুণকে

বেইলি রোডের আগুনে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মৃত্যু

জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

পচা-নোংরা-নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না : সোহেল তাজ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সমর্থিত প্রার্থী দেবে বিএনপি

বুধ-বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা

দুবাইয়ে বেনজীরের মুক্তি ইস্যুতে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: সালমান এফ রহমান

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ